সর্বশেষ

গোপালগঞ্জ রাজনীতি

১১ দলের লংমার্চ ঘিরে গুজবে কান না দেওয়ার আহ্বান জামায়াতের

আগামী ৩১ অক্টোবর ১১ দলের লংমার্চ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারে কান না দিতে গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জে কোনো পথসভা বা সমাবেশ হবে না এবং লংমার্চটি কেবল মহাসড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছাবে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
৪৮ বছরে দেশের সব উন্নয়ন বিএনপির হাত ধরেই হয়েছে: শামা ওবায়েদ

বিগত ৪৮ বছরে বাংলাদেশে যা কিছু উন্নয়ন, উৎপাদন এবং গণতন্ত্র অর্জিত হয়েছে, তার সবই বিএনপির হাত ধরে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। তিনি দেশের টেকসই উন্নয়নের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে মেয়াদোত্তীর্ণ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে নতুন দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির এক জরুরি সিদ্ধান্তে এই সাংগঠনিক পরিবর্তন আনা হয়।